Apan Desh | আপন দেশ

বিলুপ্ত হলো ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৩, ১৯ মে ২০২৬

বিলুপ্ত হলো ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’

ছবি : আপন দেশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এর সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের আগ পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে ছক আকারে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সচিবালয়ে তাদের দায়িত্ব এবং নতুন সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে। যদিও প্রজ্ঞাপনটি ১৯ মে জারি করা হয়েছে, তবে এর কার্যকারিতা দেখানো হয়েছে গত ১০ এপ্রিল থেকে।

আরও পড়ুন <<>> হাম মোকাবিলায় সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

এ বিষয়ে জারি করা পৃথক অফিস আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে কর্মকর্তাদের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের জমা দেয়া যোগদানপত্রও ১০ এপ্রিল থেকে কার্যকর হিসেবে গ্রহণ করা হয়েছে।

আরেকটি আদেশে কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে যোগদানের তারিখও ১০ এপ্রিল উল্লেখ করা হয়েছে। এর একদিন আগে, অর্থাৎ ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪–এ অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার হামের প্রাদুর্ভাব, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার বিশ্ববাজারে কমলো তেলের দাম রাজশাহীর কালিদাসখালিতে গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ারে জবাব বিজিবির সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ হজযাত্রী, মারা গেছেন আরও একজন ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, নিহত ৫ আরবদের অনুরোধে ইরান হামলা স্থগিত : ট্রাম্প