Apan Desh | আপন দেশ

ঘুষ

ঘুষ নেয়ার অভিযোগে ওসি প্রত্যাহার

ঘুষ নেয়ার অভিযোগে ওসি প্রত্যাহার

ঘুষ নেয়ার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (০১ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। শনিবার (০২ মে) রাতে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বলেন বলেন, প্রশাসনিক কারণে মিরপুর মডেল থানার ওসিকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে। তবে এখনো নতুন কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

১১:৫০ পিএম, ২ মে ২০২৬ শনিবার

ঘুষ লেনদেনের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ঘুষ লেনদেনের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

রাজধানীর মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশাসনিক কারণ দেখিয়ে এ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপির সদর দফতরের উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত আদেশ জারি করা হয়। তিন কর্মকর্তারা হলেন— সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং এএসআই সোহেল রানা। আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত তিন পুলিশ সদস্যকে প্রশাসনিক কারণে ঢাকা ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হলো। ‎

০৬:১৭ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

প্রকৌশলী সুলতানের জালিয়াতি-লোপাটের ভয়ঙ্কর চিত্র, ফাঁসছেন দুই সহযোগি

প্রকৌশলী সুলতানের জালিয়াতি-লোপাটের ভয়ঙ্কর চিত্র, ফাঁসছেন দুই সহযোগি

দুর্নীতি, লুটপাট পাঁচার ছিল শেখ হাসিনার হাল জামানার বিউটি। গেল দেড় দশকের অনিয়ম, দুর্নীতি, লোপাট আর পাচারের তথ্যখনি থেকে চোখ ঘুরাতে পারছে না দুর্নীতি দমন কমিশন। সরকারি মাল নিজের তহবিলে ঢাল-নীতিতে চলেছে পতিতালয় থেকে মন্ত্রণালয় পর্যন্ত সবাই। ক’দিন আগেও আওয়ামী লীগের একনেতার সন্ধান মিললো দৌলতদিয়া যৌনপল্লিতে। অপকর্ম থেকে পিছিয়ে ছিল না প্রকৌশলীদের অনেকেই। ভয়ঙ্কর চিত্র মিলেছে জামালপুর জনস্বাস্থ্য প্রকৌলীর নির্বাহী সুলতান মাহমুদের। সুযোগ বুঝে পুরো বরাদ্দই গিলেছেন।

০৮:৫০ পিএম, ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার

ঘুষ না খেয়ে সম্মান পুনরুদ্ধার করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঘুষ না খেয়ে সম্মান পুনরুদ্ধার করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঘুস না খেয়ে কর্মকর্তাদের সম্মান পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি। এর পেছনে কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ঘুষ খাওয়া চলবে না। যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই। জাহাঙ্গীর আলম আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কয়েদিদের দক্ষতা বৃদ্ধি ও তাদের খাবারের মান উন্নত করতে হবে।

০১:৩৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement