Apan Desh | আপন দেশ

ক্ষতিপুরণ

সৌদিসহ ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

সৌদিসহ ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলায় সহায়তার অভিযোগ এনে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। তেহরানের দাবি, এসব দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। সোমবার (১৩ এপ্রিল) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমীর সাঈদ ইরাভানি। বিষয়টি জানিয়েছে আল-জাজিরা ও এএফপি। ক্ষতিপূরণ দাবির তালিকায় থাকা দেশগুলো হলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার ও জর্ডান। চিঠিতে বলা হয়, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় এসব দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী দায়বদ্ধতা লঙ্ঘনের শামিল। তাই ওই হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

০৬:৩৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি

নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে এতে। নোটিশে নিহত প্রতিটি পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবি করা হয়েছে। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং কর্মক্ষমদের পুনর্বাসনের ওপর জোর দেয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকালে জনস্বার্থে এ নোটিশ পাঠান অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।

০৫:২৯ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ