Apan Desh | আপন দেশ

রামপুরা গণহত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ২৪ নভেম্বর ২০২৫

রামপুরা গণহত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

ছবি : আপন দেশ

গত বছর গণঅভ্যূত্থানের সময় রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত চার সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ২ সদস্যদের বিচারিক প্যানেলে এ দিন ধার্য করেন। 

এ মামলার আসামীরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, সাবেক মেজর মো. রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ও সাবেক ওসি মশিউর রহমান।  

আরও পড়ুন<<>>কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে দুই সেনা কর্মকর্তা

এদিন সকালে কর্নেল রেদোয়ানুল ও রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি দুজন পলাতক আছেন, তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।   

অপরদিকে, ট্রাইব্যুনাল-২ এ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৩০ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ নভেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ভাঙল সব রেকর্ড জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই: তারেক রহমান এনসিপিসহ চার দলকে ইসির সতর্কবার্তা নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ