Apan Desh | আপন দেশ

বেনজীরকে গ্রেফতারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির নির্দেশ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বেনজীরকে গ্রেফতারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির নির্দেশ

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব আদেশ দেন।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদক বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চারটি মামলা করে। অভিযোগ—তারা ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। সম্পদের তথ্য গোপন করেছেন। তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক হাফিজুল ইসলাম আদালতে আবেদন করেন, যার ভিত্তিতে এ নির্দেশনা আসে।

দুদকের অনুসন্ধানে জানা যায়, বেনজীর ও তার পরিবারের নামে ৬৯৭ বিঘা জমি, ঢাকায় ১২টি ফ্ল্যাট, ১৯টি কোম্পানির শেয়ার, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও তিনটি বিও হিসাব রয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে।

২০২৪ সালের ৩১ মার্চ ও ৩ এপ্রিল দুটি জাতীয় দৈনিকে বেনজীরের অবৈধ সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর ১৮ এপ্রিল দুদক অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

তদন্ত শুরুর পর মে মাসের প্রথম সপ্তাহে বেনজীর পরিবারসহ দেশত্যাগ করেন। ২৮ মে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তারা দুদকে হাজির হননি। ২ জুলাই দুদক সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠায়। আগস্টে বেনজীর তার পরিবারের পক্ষে আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব জমা দেন।

২০২৩ সালের ২৩ মে আদালত ৮৩টি দলিলভুক্ত ৩৪৫ বিঘা জমি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন। ২৬ মে আরও ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানের ৪টি ফ্ল্যাট জব্দের আদেশ আসে। সব মিলিয়ে ৬২৭ বিঘা সম্পত্তি ক্রোক করা হয়েছে। এসবের দেখভালে রিসিভার নিয়োগ করা হয়েছে।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজি ছিলেন। এর আগে তিনি ডিএমপি কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক ছিলেন।

২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। এ তালিকায় বেনজীর আহমেদের নামও ছিল।

বিভিন্ন সূত্র জানায়, বেনজীরের পরিবার অস্ট্রেলিয়ায় রয়েছে। তবে তার নিজ অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। আদালতের নির্দেশের পর ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান