Apan Desh | আপন দেশ

বেনজীরের সম্পদের তত্ত্বাবধায়ক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ৬ জুন ২০২৪

বেনজীরের সম্পদের তত্ত্বাবধায়ক নিয়োগ

ছবি: সংগৃহীত

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের স্থাবর সম্পদ দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৬ জুন) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

আদেশ অনুযায়ী, বেনজীরের গোপালগঞ্জের মাছের খামার দেখবেন জেলা মৎস্য কর্মকর্তা। মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি দেখাশোনা করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। এছাড়াও তার সাভারের সম্পত্তি দেখবেন সেখানকার ইউএনও।

এর আগে, বেনজীরের ও তার পরিবারের সব স্থাবর সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছিলেন একই আদালত। পরে অবৈধ সম্পদের বিষয়ে বৃহস্পতিবার (৬ জুন) বেনজীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। 

কিন্তু বুধবার বেনজীরের পক্ষে তার আইনজীবী দুদকে হাজির হতে ১৫ দিন সময়ের আবেদন করেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement