অর্থ আত্মসাতের দায়ে শাহাবুদ্দিন লস্কর ধীরাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২০ মে) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
এর আগে, প্রতরণা, অর্থ আত্মসাৎ ও অফিসের নথি চুরির অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান মামলা দায়ের হয়। গত ১৪ মে সিএমএম আদালতে আত্মসমর্থন করেন লস্কর ধীরা। জামিন আবেদন করলে আজ সোমবার শুনানির দিন ধার্য করেন আদালত।
আরও পড়ুন>> অধরা লস্কর ধীরা, আতঙ্কে খুলনাবাসী
এদিন শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করে দেয় বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, বিপিএল হাউজিং লিমিটেড কোম্পানিতে ডিরেক্টর প্রজেক্ট হিসেবে কর্মরত ছিলেন লস্কর ধীরা। সে সময় অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা হয়। বর্তমানে তিনি সেই মামলার পলাতম আসামি।
এছাড়াও শাহাবুদ্দিন লস্কর ধীরা খুলনার সাংবাদিক বেলাল হত্যার চার্জশিটভুক্ত আসামি। তার নামে একাধিক হত্যার মামলা রয়েছে। এ নিয়ে খবরের শিরোনামও হয়েছেন লস্কার ধীরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ১৪ জিডি করা হয়েছে।
আপন দেশ/এবি/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































