Apan Desh | আপন দেশ

ড. ইউনূসের ছয় মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৬, ১ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৫:২৮, ১ জানুয়ারি ২০২৪

ড. ইউনূসের ছয় মাসের কারাদণ্ড

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (১ জানুয়ারি) বেলা ৩টা ২০ মিনিটে ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এর আগে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ৮৪ পৃষ্ঠার এ রায় পড়া শুরু করেন তিনি। 

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে রায় ঘোষণা শুরু হয়েছে। ড. ইউনূস গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। 

সোমবার (১ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার ৮৪ পৃষ্ঠার এ রায় ঘোষণা শুরু করেন।

আলোচিত এ মামলার রায় শুনতে বিশিষ্ট নাগরিক ও মানবাধিকারকর্মীরা আদালতে হাজির হয়েছেন।  

এর আগে, দুপুর ১টা ৪৫ মিনিটে তিনিসহ চার আসামিরা আদালতে হাজির হন। 

২৪ ডিসেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাত সোয়া ৮টার দিকে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

ড. ইউনূসের রায় ঘোষণাকে কেন্দ্র করে শ্রম আদালত ও আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবর সংগ্রহের জন্য রায় ঘোষণার এক ঘণ্টা আগে দেশের ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা ভিড় জমিয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়