Apan Desh | আপন দেশ

জনবল নিচ্ছে আকিজ ইলেকট্রিক

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ২৪ জুন ২০২৬

জনবল নিচ্ছে আকিজ ইলেকট্রিক

আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেডের লোগো

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির লাইটস, সুইচেস, ইলেকট্রিকাল ইটেমস বিভাগ রিজিওনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। সোমবার (২২ জুন) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। 

আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড
পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার
বিভাগ: লাইটস, সুইচেস, ইলেকট্রিকাল ইটেমস
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: লাইট, সুইচ এবং বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রয়ে দক্ষতা থাকতে হবে। এমএস অফিসে সম্পর্কে জ্ঞান। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর 

আরও পড়ুন<<>>অ্যাপেক্স ফুটওয়্যারে নিয়োগ বিজ্ঞপ্তি 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: কমপক্ষে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, টি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, মেডিকেল ইন্স্যুরেন্স, ছুটির দিনে যাতায়াত সহায়তা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা। 
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬ 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement