Apan Desh | আপন দেশ

জনবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিসে 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ৮ এপ্রিল ২০২৬

জনবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিসে 

ছবি : আপন দেশ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত শূন্য ০৯টি পদে ১৯৭ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১০ এপ্রিল থেকে আবেদন নেয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর 
পদসংখ্যা: ০৯টি 
লোকবল নিয়োগ: ১৯৭ জন

পদের নাম: সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর-
পদসংখ্যা: ০১টি
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩) 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: ধর্মীয় শিক্ষক (ইসলাম
পদসংখ্যা: ০১টি
বেতন: ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫) 
শিক্ষাগত যোগ্যতা: ফাজিল পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা/ কোরআনে হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)
পদসংখ্যা: ০১টি
বেতন: ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫) 
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে।

পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১৩টি
বেতন: ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫) 
শিক্ষাগত যোগ্যতা:  ৮ম শ্রেণি পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতাসম্পন্ন। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী।

আরও পড়ুন<<>>সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৯টি
বেতন: ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৫) 
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: ফায়ার ফাইটার (পুরুষ ও মহিলা)
পদসংখ্যা: ১৬৫টি
বেতন: ৯০০০-২১৮০০ (গ্রেড-১৭) 
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

শারীরিক যোগ্যতা (ফায়ারফাইটার পদের জন্য)
পুরুষ: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত।
মহিলা: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি, বুক ৩০ ইঞ্চি।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।
পদের নাম: নার্সিং অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ০২টি
বেতন: ৯০০০-২১৮০০ (গ্রেড-১৭) 
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৪টি
বেতন: ৮২৫০-২০০১০  (গ্রেড-২০) 
 শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: সহকারী হোজ রিপেয়ারার
পদসংখ্যা: ০১টি
বেতন: ৮২৫০-২০০১০ (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নং পদের আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ৬ ও ৭ নং পদের জন্য ১ এপ্রিল ২০২৬-এ বয়সসীমা ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের শেষ সময়: ০৯ মে ২০২৬

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়