Apan Desh | আপন দেশ

ঢাকার বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ছবি: আপন দেশ

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার বিস্তীর্ণ এলাকায় প্রায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

রাজধানীর ডেমরা, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইনসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এসব এলাকায়।

ফলে নির্ধারিত সময়জুড়ে এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাসের সংকটে পড়তে হতে পারে। একই সময়ে তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

আরও পড়ুন >< দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হল—সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজীনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি, কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকা, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়