Apan Desh | আপন দেশ

প্রবাসীদের বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩২, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৩৭, ৩ নভেম্বর ২০২৬

প্রবাসীদের বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা

ফাইল ছবি

অনিবাসী বাংলাদেশিদের জন্য দেশের নিবন্ধিত কোম্পানির প্রেফারেন্স শেয়ারে বিনিয়োগ সহজ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ খাতে বিনিয়োগ এবং অর্জিত লভ্যাংশ বিদেশে প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন লাগবে না।
মঙ্গলবার (০৩ নভেম্বর) জারি করা সার্কুলারে এ সুবিধার পাশাপাশি প্রেফারেন্স শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তরের সুযোগও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে অনিবাসি বাংলাদেশিদের নামে প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারবে প্রতিষ্ঠানগুলো। এজন্য শর্ত দেয়া হয়েছে, শুধু ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রার বিপরীতে প্রেফারেন্স শেয়ার ইস্যু করা যাবে।

তবে লভ্যাংশ দেয়ার সীমা বেঁধে দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রেফারেন্স শেয়ারের বিপরীতে লভ্যাংশ দেয়ার সীমা শেয়ারের অভিহিত মূল্যের(ফেস ভ্যালু) ৫ শতাংশের বেশি হবে না।

এ হিসাবে প্রতি ১০ টাকা অভিহিত মূল্যর প্রতি শেয়ারের বিপরীতে সর্বোচ্চ লভ্যাংশ হবে ৫০ পয়সা করে।

কোম্পানি আইন ও প্রতিষ্ঠানের সংঘ স্বারকের অনুলিপি, শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) অনুমোদনের প্রয়োজনয়ী কাগজাদি জমা দিতে হবে ব্যাংকের কাছে।

লভ্যাংশের অর্থ দিয়ে সাধারণ শেয়ারে বিনিয়োগের সুযোগ দিয়ে সার্কুলারে বলা হয়, যে ব্যাংক ও দেশ থেকে বিনিয়োগ এসেছিল, লভ্যাংশ ও বিনিয়োগ ফেরত নেয়ার সময়ে একই ঠিকানা কি না, তা যাচাই করতে নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

একইভাবে প্রেফারেন্স শেয়ার ইস্যু ও লভ্যাংশ ফেরত দেয়ার পরে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ নীতি বিভাগে জমার নির্দেশনা দেয়া হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch