Apan Desh | আপন দেশ

আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৬, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ১০:১৬, ২ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল তেলের দাম

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকটকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে।

শুক্রবার (০২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ২৯ সেন্ট বেড়ে ১০২ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ফের মেরিন সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম শুরুতেই ব্যারেলে ২৭ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৩ দশমিক ১৪ ডলারে।

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প প্রশাসন ইরানের ওপর পুনরায় হামলার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে তাদের তৃতীয় বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত ১০ হাজার পর্যন্ত সেনা পাঠাচ্ছে-এমন খবর ছড়িয়ে পড়েছে। 

এর পরপরই বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ এক লাফে অনেকটাই বেড়ে যায়।  

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়