Apan Desh | আপন দেশ

যুবদল নেতাকে ডেকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৯, ২ অক্টোবর ২০২৬

যুবদল নেতাকে ডেকে কুপিয়ে জখম

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়  ডেকে নিয়ে তালহা রহমান (৩৩) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত তালহা মহাখালী ২০নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

আহত তালহা রহমান মহাখালী রসুলবাগ এলাকার হাফিজুর রহমানের ছেলে।

আহতের ছোট ভাই মো. মুয়াম্মার রহমান জানান, রাত আনুমানিক পৌনে ১০টার দিকে দুর্বৃত্তরা তালহাকে ফোনে ডেকে নিয়ে যায়। তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী এসএ পরিবহন ও এ বিএম পাম্পের মধ্যবর্তী গলিতে যান তিনি। এরপর যেখানে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্বজনরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টা ১৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসা পরবর্তী বর্তমানে তিনি নিজ বাসায় রয়েছেন। 

মুয়াম্মার রহমান জানান, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে তালহার পরিবার।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়