Apan Desh | আপন দেশ

এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:১২, ১ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশের

ছবি: আপন দেশ

এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিল বাংলাদেশ। ১১১ রানের লক্ষ্য তাড়ায় সাহিবজাদা ফারহানের দল মাত্র ১১.৩ ওভারেই জয় নিশ্চিত করে। ফলে এই পরাজয়ে এশিয়ান গেমসের আসর থেকে বাংলাদেশের যাত্রা শেষ হলো।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ১৩ ওভারে কমিয়ে আনা হয়েছিল ম্যাচের দৈর্ঘ্য। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১১১ রান তোলে।

শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারিয়েছে টাইগাররা। ওপেনার তানজিদ হাসান ৭ রান করে আরাফাত মিনহাসের বলে শাহিবজাদা ফারহানকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। তানজিদ আউট হওয়ার পর উইকেটে আসেন অধিনায়ক লিটন দাস। তবে ২ রান করে সাইম আইয়ুবের বলে বোল্ড হয়ে আউট হন তিনি।

পারভেজ হোসেন ইমনকে সাজঘরে ফিরিয়েছেন আরাফাত মিনহাস। বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার মাত্র ১ রান করে আউট হয়েছেন। মিনহাসের ফ্লাইটেড ডেলিভারিতে সীমানার কাছে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন মোহাম্মদ ওয়াসিমের হাতে। সাইফ হাসান ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ব্যক্তিগত ১৯ রানে সুফিয়ান মুকিমের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন তিনি। তাতেই পঞ্চাশ রানের আগে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

আরও পড়ুন <> মেসিকে ছাড়া নতুন যুগে দুর্দান্ত শুরু আর্জেন্টিনার

পঞ্চম উইকেটে বাংলাদেশের হাল ধরেন তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন। এই দুজনের জুটিতেই বাংলাদেশ বড় সংগ্রহের ভিত পেয়ে যায়। হৃদয় ২৫ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরলে এই জুটি ভাঙে। হৃদয় সুফিয়ান মুকিমের বলে লেগ সাইডে খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন সাইমকে। এরপর মোসাদ্দেককেও আউট করেন মুকিম। ১১ রান করা মোসাদ্দেক কাভারে ক্যাচ দিয়েছেন শাহিবজাদা ফারহানকে। ফলে ৯৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষদিকে বাংলাদেশের রান বাড়ান শেখ মেহেদী ও রিশাদ হোসেন। ইনিংসের শেষ বলে রান আউট হন শেখ মেহেদী।

জবাবে খেলতে নেমে পাকিস্তানও শুরুটা ভালো করতে পারেনি। প্রথম ওভারেই উইকেট পায় বাংলাদেশ। মেহেদীর বলে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ১ রানে আউট হয়েছেন সাহিবজাদা ফারহান। দ্বিতীয় ওভারেও উইকেট পেয়েছে বাংলাদেশ। এই ওভারের প্রথম ৪ বলে দুই বাউন্ডারি এনেছিলেন মাজ সাদাকাত। কিন্তু নাসুমের পঞ্চম বলে তিনিও ক্যাচ দিয়েছেন। ১৫ রান করে আউট হন তিনি। বল হাতে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছে।

চতুর্থ ওভারেও উউকেট পায় মুস্তাফিজ। পরপর দুই বলে ছক্কা, পরের বলেও চার। প্রথম তিন বলে পাকিস্তানের সাইম আইয়ুবের বিরুদ্ধে অসহায়ই লাগছিল মুস্তাফিজুর রহমানকে। কিন্তু শেষ হাসিটা হেসেছেন তিনিই। তার ওভারের শেষ বলে ক্যাচ তুলে দিয়েছেন ১২ বলে ২১ রান করা সাইম। এরপর সপ্তম ওভারে উসমান খান ১৪ রানে সাজঘরে ফেরেন।

আরও পড়ুন <> নতুন কুঁড়ি-২০২৬ : শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন

বোলিংয়েও অনেকটা সময় নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। কিন্তু দশম ওভার করতে এসে ৫ বাউন্ডারিতে ২৩ রান হজম করেন মুস্তাফিজ, দুই ওভারে তিনি দেন ৪১ রান। সেখানেই বাংলাদেশের আশা শেষ হয়ে যায়। আব্দুল সামাদের ১৫ বলে অপরাজিত ৩০ রানের ঝোড়ো ইনিংসে ৯ বল আগেই জয় পেয়ে গেছে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৩ ওভারে ১১১/৭(সাইফ ১৯, তানজিদ ৭, লিটন ২, পারভেজ ১, হৃদয় ৪২, মোসাদ্দেক ১১, রিশাদ , শেখ মেহেদি; দানিয়াল , মিনহাস ৩-০-২৩-২, সাইম ২-০-৩-১, আবরার ২-০-২৯-০, মকিম ৩-০-২৬-৩, ওয়াসিম ১-০-১১-০)।

পাকিস্তান: ১১.৩ ওভারে ১১২/৪ (সাহিবজাদা ১, মাদাকাত ১৫, উসমান ১৪, সাইম ২১, নাওয়াজ ২৭*, সামাদ ৩০*; শেখ মেহেদি ৩-০-১৭-১, নাসুম ৩-০-৩৩-১, মুস্তাফিজ ২-০-৪১-১, রিশাদ ২.৩-০-১২-১, শরিফুল ১-০-৭-০)।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়