Apan Desh | আপন দেশ

ডেনমার্ককে উড়িয়ে দিলো রোনালদো বিহীন পর্তুগাল

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:২০, ২ অক্টোবর ২০২৬

ডেনমার্ককে উড়িয়ে দিলো রোনালদো বিহীন পর্তুগাল

ছবি : সংগৃহীত

অনেক বিতর্কের জন্ম দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যাম্প ছেড়ে গেলেও, এর বড় কোনো প্রভাব হয়তো পর্তুগাল দলের ওপর পড়েনি। অন্তত তাদের পারফরম্যান্সে তা ফুটে উঠল না। 

দুইবার পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়াল ডেনমার্ক। তবে তৃতীয়বার আর পারল না তারা। উয়েফা নেশন্স লিগে টানা তৃতীয় জয় পেল জর্জে জেসুসের দল।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে ডেনমার্ককে ৪-২ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। যার ফলে রোনালদোর অভাব বুঝতে দেয় ভিতিনা-ব্রুনোরা।

নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচে পর্তুগালের শুরুর একাদশে ছিলেন রোনালদেো। একাধিক সুযোগ নষ্ট করার পর তাকে দ্বিতীয়ার্ধে তুলে নেন জেসাস। তারপর নরওয়ের বিপক্ষে পুরোটা সময় বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল তাকে।

আবারও রোনালদোকে বেঞ্চে রাখা হতে পারে, কোচ জর্জ জেসুস এমন কথা বলার পর পর্তুগাল ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এর ২৪ ঘণ্টা পর মাঠে নেমে চলতি মৌসুমের বড় জয় আদায় করল পর্তুগিজরা।

আরও পড়ুন <> সিঙ্গাপুরকে হারিয়ে শেষটা রাঙাল বাংলাদেশ

৪১ বছর বয়সী ফরোয়ার্ডের জায়গা নেওয়া গনসালো রামোসের অ্যাসিস্টে ১৩ মিনিটে গোলমুখ খোলেন জোয়াও কানসেলো। ২৩ মিনিটে মিকেল ডামসগার্ড সমতা ফেরানোর দুই মিনিট পর পর্তুগালের দ্বিতীয় গোল আসে। রামোস ২-১ গোলে এগিয়ে দেন দলকে।

৫৩তম মিনিটে রাসমুস হয়লুন্দের গোলে ফের সমতায় ফেরে ডেনমার্ক। তারপর রোনালদোর আইকনিক ‘সিউ’ উদযাপন করেন তিনি।

৬৭তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ফ্রি কিকে কাছের পোস্ট থেকে জাল কাঁপান ভিতিনহা। তারপর ৮৭তম মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে পর্তুগাল সব সংশয় দূর করে।

আগামী রোববার নরওয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলে আন্তর্জাতিক বিরতি শেষ করবে পর্তুগাল।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়