Apan Desh | আপন দেশ

যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রংপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৫, ২ অক্টোবর ২০২৬

আপডেট: ০৯:৫৬, ২ অক্টোবর ২০২৬

যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ছবি: আপন দেশ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (০২ অক্টোবর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের বেশকিছু এলাকায়।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈদ্যুতিক লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

আরও পড়ুন <> শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ 

তবে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়