Apan Desh | আপন দেশ

হুতিদের ওপর সৌদি-সমর্থিত বাহিনীর বিমান হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫২, ১২ সেপ্টেম্বর ২০২৬

হুতিদের ওপর সৌদি-সমর্থিত বাহিনীর বিমান হামলা শুরু

ছবি : সংগৃহীত

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুতি বিদ্রোহীদের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

তারা জানিয়েছে, মোখা ও ধুবাব এলাকায় হুতিদের সামরিক অবস্থান, যানবাহন ও অস্ত্রের মজুত লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সরকারি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

তিনি বলেন, মোখা বন্দরের কাছে এবং মোখা শহরের জায়েদ আল-খারজ বিপণিবিতানের আশপাশে হুতিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় বেশ কয়েকটি যানবাহন ও অস্ত্র ধ্বংস। হুতি মিলিশিয়ার সদস্যরা নিহত হয়েছেন।

আল-নুজাইলির দাবি, মোখা শহরের পানি প্রকল্প প্রশাসনের পাশেও হুতি সদস্যদের একটি অবস্থানে হামলা চালানো হয়। একই সঙ্গে মোখা-ধুবাব সড়কের একটি পশু কোয়ারেন্টাইন কেন্দ্রের কাছে জড়ো হওয়া হুতিদের যানবাহন যোদ্ধাদের লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

ওই স্থানটি মোখা শহর থেকে প্রায় ১১ কিলোমিটার (৭ মাইল) দূরে বলে জানান তিনি।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র আরও বলেন, মোখার উত্তর রিং রোডে এক সাবেক সামরিক কমান্ডারের পুরোনো সদর দফতরেও হুতি সদস্যদের একটি সমাবেশ লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব হামলায় হুতিদের বেশ কয়েকটি অবস্থান ও সমাবেশ ধ্বংস করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়