Apan Desh | আপন দেশ

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:১১, ৭ সেপ্টেম্বর ২০২৬

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২৫

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দেতে সড়ক থেকে একটি বাস প্রায় ৩০ মিটার নিচের গভীর খাদে পড়ে যায়। এতে ২৫ জন নিহত হয়েছেন। 

নিহতদের অনেকেই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। দুর্ঘটনার পর আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়।

রোববার (০৬ সেপ্টেম্বর) দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস দুর্ঘটনার এ তথ্য জানিয়েছে। 

বাসে থাকা যাত্রীদের অনেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে ইনফোরপ্রেস। আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

শিক্ষা কর্মকর্তাদের তথ্যমতে, এ ভ্রমণের আয়োজন স্থানীয় কোনো স্কুল করেনি। বাসচালক প্রতি বছর ব্যক্তিগত উদ্যোগে এ ভ্রমণের আয়োজন করতেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে সাতজনের মরদেহ রোববারই দাফন করা হয়েছে। মরদেহগুলোর অবস্থার কারণে দ্রুত দাফনের সিদ্ধান্ত নেয়া হয়।

এক বিবৃতিতে দুর্ঘটনাটিকে ‘বড় বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া পেরেইরা নেভেস।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়