ছবি : সংগৃহীত
বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের পরিবর্তনের আভাস। আন্তর্জাতিক অঙ্গনে এমন এক উদ্যোগ সামনে এসেছে, যা বদলে দিতে পারে দীর্ঘদিনের ভূরাজনৈতিক সমীকরণ। তবে এই পরিবর্তনের প্রস্তাবকে ঘিরে তীব্র আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের বিরোধিতায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। কী সেই পরিবর্তন, আর কেনই বা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র—তা নিয়েই এখন চলছে জোর আলোচনা।
বিশ্ব মানচিত্রে মহাদেশগুলোর আয়তন তুলনামূলকভাবে আরও বাস্তবসম্মতভাবে তুলে ধরতে নতুন একটি মানচিত্র ব্যবহারের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটে ১৬৪টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র। আর ভোটদানে বিরত থাকে ছয়টি দেশ।
আরও পড়ুন : মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা ছক চীনের, সায় দিল ইরান
নতুন মানচিত্রটি ‘ইকুয়েল আর্থ কার্টোগ্রাফি প্রজেকশন’ নামে পরিচিত। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, এই প্রজেকশন বিশ্বের মহাদেশগুলোর মানচিত্রগত উপস্থাপনাকে আরও নির্ভুল করে তুলবে। এতে আফ্রিকা তুলনামূলকভাবে বড় এবং উত্তর আমেরিকা ও ইউরোপ তুলনামূলকভাবে ছোট দেখাবে।
প্রস্তাবে সদস্য দেশগুলোকে দীর্ঘদিন ধরে ব্যবহৃত মার্কেটর প্রজেশকনের পরিবর্তে নতুন এই মানচিত্র ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। ১৫৬৯ সালে ফ্লেমিশ মানচিত্রবিদ জেরার্ডাস মার্কেটর নৌযাত্রা ও সামুদ্রিক নেভিগেশনের সুবিধার জন্য মার্কেটর প্রজেকশন তৈরি করেছিলেন।
মানচিত্র কখনও নিরপেক্ষ নয় : নতুন মানচিত্র ব্যবহারের প্রস্তাবটি উত্থাপন করে পশ্চিম আফ্রিকার দেশ টোগো। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডুসি বলেন, মানচিত্র শিক্ষা পরিচালনা করে, মানুষের কল্পনাশক্তিকে প্রভাবিত করে এবং পৃথিবী সম্পর্কে মানুষের সম্মিলিত ধারণা গড়ে তোলে।
তার ভাষায়, মানচিত্র কখনই পুরোপুরি নিরপেক্ষ নয়। পৃথিবীর বিকৃত চিত্র প্রজন্মের পর প্রজন্ম ভুল ধারণা ও অসম উপস্থাপনাকে টিকিয়ে রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
তীব্র আপত্তি যুক্তরাষ্ট্রের : তবে জাতিসংঘের এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ভোটের আগে মার্কিন প্রতিনিধি ইয়ারিনা ফেরেনসেভিচ বলেন, এ ধরনের বিষয় নিয়ে আলোচনা করাই জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা হারানোর অন্যতম কারণ।
তিনি অভিযোগ করেন, প্রকৃত বৈশ্বিক সমস্যা নিয়ে মনোযোগ দেয়ার পরিবর্তে জাতিসংঘ ১৬ শতকের মানচিত্র, ক্ষতিপূরণ এবং কগনিটিভ জাস্টিসের সঙ্গে এসব মানচিত্রের সম্পর্ক নিয়ে আলোচনা করছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































