Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা ছক চীনের, সায় দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪০, ৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০৯:৪০, ৫ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা ছক চীনের, সায় দিল ইরান

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেই আঞ্চলিক নিরাপত্তায় নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। বহিরাগত শক্তির হস্তক্ষেপ কমিয়ে অঞ্চলটির দেশগুলোর নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করার যে নতুন কাঠামোর প্রস্তাব দিয়েছে চীন, তাতে ইতিবাচক সাড়া দিয়েছে ইরান। 

তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য স্থানীয়ভাবে পরিচালিত একটি নতুন নিরাপত্তা কাঠামো প্রয়োজন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে নেয়া উচিত এবং বহিরাগত শক্তির ওপর নির্ভরতা কমানো প্রয়োজন।

দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, সাধারণ নিরাপত্তার ওপর চীনের জোর দেয়ার অবস্থান ইরান বহু বছর ধরে যে নীতির কথা বলে আসছে, তারই প্রতিফলন।

আরও পড়ুন : তারেক রহমানের সফর নিয়ে ‘জানানোর মত’ তথ্য নেই: ভারত

তার মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে একটি নতুন ও স্থানীয়ভাবে পরিচালিত আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি। এ ধরনের উদ্যোগকে সমর্থন করতে ইরান প্রস্তুত বলেও জানান তিনি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা এবং নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো বিবেচনার আহ্বানের পর গালিবাফ এই মন্তব্য করেন।

ইরান এর আগেও যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যের জন্য এমন একটি আঞ্চলিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে নিরাপত্তা ও উন্নয়ন সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। অন্যদিকে, চীনও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, সংলাপ ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে বিভিন্ন উদ্যোগের পক্ষে কাজ করে আসছে।

গালিবাফের বক্তব্যে দুই দেশের আঞ্চলিক নীতির মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়ের বিষয়টি আরও স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ছয় চীনা নাগরিক গ্রেফতার, ২ হাজার আইফোন উদ্ধার সব ধর্মের মানুষের সহাবস্থান বিশ্বমানের: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংকে এস আলমের সব শেয়ার জব্দের নিদের্শ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে : নাহিদ ইসলাম বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী নেপালের টানেল থেকে ৯ দিন পর দুইজনকে জীবিত উদ্ধার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু ইরান যুদ্ধ নিয়ে বড় বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল তেল চুরিকালে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু
City Touch