ফাইল ছবি, আপন দেশ
হুতি বিদ্রোহীদের প্রতিরোধে গঠিত সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি বলেন, সৌদি আরবের নেতৃত্বে প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যোগ দিয়েছে, হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। ইরানকে আক্রমণ করার জন্য নয়।
রোববার (০২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বে প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে। এর কারণ, হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলা করা। অন্যদিকে আমরা ইরানের সঙ্গেও কথা বলছি। তাই এটিকে কোনোভাবেই ইরানকে বাদ দেয়া বা আঘাত করা হিসেবে দেখার কারণ নেই।
আরও পড়ুন<<>>বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৌদির সঙ্গে সম্পর্ক শুধু তীর্থযাত্রা, ওমরাহ বা হজের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটিকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন ন।, ঢাকা ও রিয়াদের সম্পর্ক হবে একটি কৌশলগত সম্পর্ক। সৌদির সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক হবে অত্যন্ত শক্তিশালী।
তিনি আরও বলেন, নৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে সবসময় সৌদি আরবকে সহায়তার জন্য সাড়া দেবে।
প্রধানমন্ত্রীর চীন সফরের পর মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধির ঢাকা সফর বাংলাদেশের ভারসাম্যের কূটনীতির ধারাবাহিকতা হিসেবেও দেখছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে তিনি এখনো পুরোপুরি অবগত নন। বেনজীরকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা তো প্রক্রিয়া শুরু করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। আলাপ-আলোচনা চলছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































