সালাউদ্দিন আহমদ। ফাইল ছবি
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
তিনি বলেন, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ দুবাই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছে, এটি আমরা শুনেছি। দুবাই রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। আমরা সার্টিফাই কপি সংগ্রহের চেষ্টা করছি।
রোববার (০২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সের মধ্যে রাজশাহী রেঞ্জ এবং মেট্রোপলিটন পুলিশের অফিসার ও ফোর্সের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন <<>> প্রযুক্তি উদ্যোক্তার পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
সালাউদ্দিন আহমদ বলেন, আমরা আশা করছি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে দ্রুত দেশে ফেরত আনতে পারবো। বাংলাদেশ থেকে নিয়োগকৃত ল ফার্ম এ ব্যাপারে কাজ করছে।
মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজ, মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































