ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদি আবর সফরে যাচ্ছেন। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে তিনি এ সফর করবেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় ওআইসির সদর দফতরে তিনি একটি জরুরি বৈঠকে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার তিনি জেদ্দায় ওআইসির সদর দফতরে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন।
আরও পড়ুন<<>> নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি হুমায়ুন কবিরের প্রথম বিদেশ সফর। শুক্রবার (২৮ আগস্ট) তার দেশে ফেরার কথা রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































