Apan Desh | আপন দেশ

কোরিয়ান ভিসা নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৫, ২৬ আগস্ট ২০২৬

কোরিয়ান ভিসা নিয়ে সুখবর

ফাইল ছবি

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।

বুধবার (২৬ আগস্ট) ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে।

নতুন এ ব্যবস্থার আওতায় সাধারণ ভিসার আবেদন গ্রহণ ও পাসপোর্ট ফেরত দেয়ার কার্যক্রম একমাত্র ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে।

দূতাবাস জানায়, কূটনৈতিক নোটের মাধ্যমে নিশ্চিত হওয়া কূটনৈতিক ও সরকারি ভিসা সংক্রান্ত পাসপোর্ট গ্রহণ ও ইস্যু কার্যক্রম আগের মতোই দূতাবাসের মাধ্যমে সম্পন্ন হবে।

নতুন চালু হতে যাওয়া কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, ঢাকা, বাংলাদেশ-এর ঠিকানা হলো—২য় তলা, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

ভিসা আবেদন কেন্দ্রটি আগামী ২ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করবে। যোগাযোগের জন্য নির্ধারিত নম্বর: +889606777156।

দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনকারীদের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের পদ্ধতি এবং কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়া যাবে—এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট পৃথকভাবে জানানো হবে।

আরও পড়ুন <<>> বাংলাদেশ যে কারণে বিশ্বের সেরা যুদ্ধবিমান কিনবে

এছাড়া নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সেবা আগের মতোই দক্ষিণ কোরিয়া দূতাবাস থেকে দেয়া হবে।

দূতাবাস আরও জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম, অফিস সময়, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

দক্ষিণ কোরিয়া দূতাবাস বলেছে, ভিসা আবেদনকারীদের সুবিধা বৃদ্ধি এবং আরও কার্যকর ও দ্রুত ভিসা সেবা নিশ্চিত করতেই নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়