ফাইল ছবি, আপন দেশ
আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। চার বছর আগে ২০২২ সালে প্রথমবার বাংলাদেশে এসে গানের তালে দর্শকদের নাচিয়েছিলেন আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় এ গায়িকা।
এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন তিনি।
জানা গেছে, ইমেকার্স বাংলাদেশের আয়োজনে চলতি বছরের ২৭ নভেম্বর ঢাকায় হবে বিশেষ এ সংগীত আয়োজন। অনুষ্ঠানে সরাসরি মঞ্চে পারফর্ম করবেন ওটিলিয়া। বাংলাদেশে আসার বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেই নিশ্চিত করেছেন রোমানিয়ান এ তারকা।
আরও পড়ুন<<>>সাদা শাড়িতে বিদ্যা সিনহা মিম
এর আগে ২০২২ সালের জুলাইয়ে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া। সে সময় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি) নকিয়া জি২১-এর উদ্বোধনী আয়োজনে লাইভ পারফর্ম করেন তিনি। তার জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হয়েছিলেন উপস্থিত দর্শকরা।
রোমানিয়ার সুসেভায় জন্ম নেয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত।
তবে ২০১৪ সালে প্রকাশিত বিলিয়নেরা গানটি তাকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। গানটি প্রকাশের পর ইউরোপের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছেও পৌঁছে যায় তার জনপ্রিয়তা।
বিলিয়নেরা’র সাফল্যের পর ওটিলিয়ার কণ্ঠে আরও বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়। বৈশ্বিক সংগীতাঙ্গনে নিজের আলাদা অবস্থান তৈরি করা এ শিল্পী এবার ঢাকার মঞ্চে কোন কোন গান পরিবেশন করেন, সেটিই এখন দেখার অপেক্ষা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































