Apan Desh | আপন দেশ

অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৪, ২৫ এপ্রিল ২০২৬

অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা

হজ বিধিমালা লঙ্ঘন করে ভিজিট ভিসাধারীদের আশ্রয় দিলে সংশ্লিষ্টদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। 

ওকাজ পত্রিকার বরাতে শনিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন কিংবা অন্য যেকোনো ধরনের আশ্রয়স্থলে এ ধরনের ভিজিট ভিসাধারী ব্যক্তিদের থাকার ব্যবস্থা করলে এ জরিমানা প্রযোজ্য হবে। এ ছাড়া যেসব ব্যক্তি কাউকে গোপনে আশ্রয় দেবেন বা প্রয়োজনীয় অনুমতি ছাড়া মক্কা নগরী কিংবা পবিত্র স্থানগুলোতে অবস্থান করতে সহায়তা করবেন, তারাও একই শাস্তির আওতায় পড়বেন।

হজ মৌসুমজুড়ে তথা জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মধ্যভাগ পর্যন্ত এ আইন কার্যকর থাকবে। বিধি লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ কয়েকগুণ বাড়ানো হতে পারে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন

সৌদি আরবে বসবাসকারীদের হজ বিধিমালা মেনে চলা এবং হাজিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, নিয়ম ভঙ্গ করলে কঠোর আইনি পরিণতি ভোগ করতে হতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ