Apan Desh | আপন দেশ

দুবাই

যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ

যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ

দুর্নীতি ও অর্থপাচারসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৪ জুন) তিনি জাতীয় সংসদে বিষয়টি নিশ্চিত করেছেন। সালাহউদ্দিন আহমদ জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এ গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

০৪:৫৫ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement