Apan Desh | আপন দেশ

তিন দিনের যুদ্ধে বেলুচিস্তানকে উদ্ধার করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬

তিন দিনের যুদ্ধে বেলুচিস্তানকে উদ্ধার করল পাকিস্তান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদীদের দমন করেছে। প্রায় তিন দিন ধরে চলা সহিংসতায় সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৫৮ জন নিহত হয়।

শনিবার (৩১ জানুয়ারি) বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) সমন্বিত হামলায় বেলুচিস্তান প্রায় অচল হয়ে যায়। বিদ্রোহীরা একাধিক স্থানে বিস্ফোরণ ঘটায় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, অভিযানে তারা ১৯৭ জন ‘জঙ্গিকে’ হত্যা করেছেন।

প্রায় ৫০ হাজার জনসংখ্যার মরু শহর নুশকিতে বিদ্রোহীরা পুলিশ স্টেশন ও অন্যান্য নিরাপত্তা স্থাপনা দখল করে। যা শহরটিকে তিন দিন অচল করে তোলে। নুশকির সহকারী কমিশনার মারিয়া শামুন জানান, গত ৩১ জানুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে কয়েকজন দুষ্কৃতকারী আমাদের বাড়িতে ঢুকে সবকিছু দখল নেন। তারা ডেপুটি কমিশনার কমপ্লেক্স দখল করে ডেপুটি কমিশনার মোহাম্মদ হুসেইন ও তার পরিবারকে জিম্মি করে।

আরও পড়ুন <<>> নিজের ডিএনএ দিয়ে ‘সুপার হিউম্যান’ বানাতে চেয়েছিলেন এপস্টেইন

পুলিশ জানায়, সোমবার (০২ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের আগে সংঘর্ষে সাতজন পুলিশ কর্মকর্তা নিহত হন। একই সঙ্গে প্রদেশের অন্যান্য এলাকায় বিএলএর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকে। এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, জঙ্গিদের বিরুদ্ধে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, শনিবার ভোর ৪টায় নুশকি ও বন্দর শহর পাসনিতে আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে হামলা শুরু হয়। পরে কোয়েটাসহ আরও ১১টি স্থানে বন্দুক ও গ্রেনেড হামলা চালানো হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়