Apan Desh | আপন দেশ

পশ্চিম তীর থেকে ৬০ হামাস সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২০:২৩, ২৯ জুন ২০২৫

পশ্চিম তীর থেকে ৬০ হামাস সদস্য গ্রেফতার

পশ্চিম তীর থেকে হামাসের ৬০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা সংস্থা। হামলার পরিকল্পনা করার সন্দেহে সশস্ত্র দলটির এ সদস্যদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় তারা ।

একটি বিবৃতিতে নিরাপত্তা সংস্থা শিন বেট বলেছে, পশ্চিম তীরের হিব্রন শহরে একটি বড় মাত্রার গুরুত্বপূর্ণ ও জটিল স্থাপনার সন্ধান পেয়েছিল তারা, সাম্প্রতিক বিভিন্ন হামলা পরিচালনার ১০টি জঙ্গি আস্তানা ভাঙতে তারা সক্ষম হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামাস নেতারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে গুলি চালানো ও বোমা হামলা চালানোর জন্য এ এলাকায় থেকে অতিরিক্ত হামাস কর্মী নিয়োগ, অস্ত্র ও প্রশিক্ষণ দেয়ার কাজ করেছিলেন।

শিন বেট আরও জানিয়েছে, সামরিক বাহিনী ও পুলিশের সঙ্গে তিন মাসের যৌথ অভিযানটি পশ্চিম তীরে পরিচালিত গত দশকের মধ্যে সবচেয়ে বড় তদন্ত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ করা হচ্ছে। তবে হামাস তাৎক্ষণিকভাবে এ বিবৃতি সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ