Apan Desh | আপন দেশ

নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙ্গে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৮, ২৩ মে ২০২৪

নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙ্গে নিহত ৯

ছবি: সংগৃহীত

মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙ্গে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেনেজর নির্বাচনী ভাষণের সময় মঞ্চ ভেঙ্গে পড়ে। খবর দ্য গার্ডিয়ান।

এতে বলা হয়েছে, দেশটির বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর গণমাধ্যমকে ওই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। 

তিনি বলেছেন, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর সান পেদ্রো গারজার কাছে নির্বাচনী প্রচারণার সময় ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয়-বামপন্থি নেতা প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ। সে সময় মঞ্চ ভেঙ্গে পড়ে ওই দুর্ঘটনা ঘটে। 

এতে আহত হয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ নিজেও। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ আছেন। তবে তার কর্মীরা হতাহত হওয়ায় তিনি নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন।
 
এ ঘটনার জন্য গভর্নর গারসিয়া ঝড়-বৃষ্টিকে দায়ী করেন। এছাড়া তিনি স্থানীয় বাসিন্দাদের বজ্রপাত ও ঝড় বৃষ্টি থেকে নিরাপদে থাকতে ঘরে থাকার আহ্বান জানান।

আগামী ২ জুন মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলভারেজ মেনেজ। যদিও তিনি দেশটির ক্ষমতাসীন দলের প্রার্থী ক্লডিয়া শিনবাউম ও দ্বিতীয় অবস্থানে প্রেসিডেন্ট প্রার্থী সোচিটল গালভেজ থেকে অনেক পিছিয়ে আছেন। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের