Apan Desh | আপন দেশ

হামে আগস্ট মাসে ১৩৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৭, ৩১ আগস্ট ২০২৬

হামে আগস্ট মাসে ১৩৬ শিশুর মৃত্যু

ফাইল ছবি

হামের প্রকোপ যেন কোনোভাবেই কমছে না। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজারের বেশি শিশু। দিন দিন বেড়েই চলছে মৃত্যুর সংখ্যাও। এখন পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছে ৯৭৩ শিশু। শুধু আগস্ট মাসে মারা গেছে ১৩৬ শিশু।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে

স্বাস্থ্য অধিদফতরে তথ্য অনুযায়ী, আগস্টের ১ তারিখ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ১৩৬ শিশু মারা গেছে। এ মাসে নিশ্চিত হামে ৩ শিশুর মৃত্যু হয়।

আরও পড়ুন <<>> হামে শিশু মৃত্যু বেড়ে ৯৬৩

এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১৩৩ শিশু মারা যান। ফলে হাম ও হাম উপসর্গ মিলিয়ে মোট ১৩৬ শিশুর মৃত্যু হয়।

গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত এ রোগে মৃত্যু সংখ্যা ছিল ৮৪০ জন। তবে ৩১ আগস্টে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৯৭৩ জনে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়