Apan Desh | আপন দেশ

বাড়ছে ডেঙ্গু, একদিনে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩১, ২৪ জুন ২০২৬

বাড়ছে ডেঙ্গু, একদিনে ২ জনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর। গত ২৪ ঘন্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন ১৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (২২ জুন) ডেঙ্গুতে একজনের মৃত্যুর হয়। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মৃত দু’জনই ময়মনসিংহ বিভাগের। অন্যদিকে এ সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৫৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮, চট্টগ্রাম বিভাগে ১৬, ঢাকা বিভাগে ১১, খুলনা বিভাগে ১০, রাজশাহী বিভাগে ৪ ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আরও পড়ুন <<>> হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৩ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এসময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জন ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়