ছবি: আপন দেশ
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সম্প্রতি নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালা কর্তনের জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এসময় নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোষপাড়া, মাছুয়া পাড়া, খুলিপাড়া, শাহ মখদুম কলেজ, শেখেরচক, পঞ্চবটি ও তৎসংলগ্ন এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন <> নবীজির কঠোর সতর্কবার্তা: যেসব গুনাহ থেকে বাঁচা জরুরি
এতে আরও বলা হয়, তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিবরচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































