Apan Desh | আপন দেশ

আজ বিশ্ব লিভার দিবস 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:০৯, ১৯ এপ্রিল ২০২৬

আজ বিশ্ব লিভার দিবস 

ছবি সংগৃহীত

আজ ১৯ এপ্রিল (রোববার) বিশ্ব লিভার দিবস। লিভারের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর এ দিনে  দিবসটি পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার’।

মানুষের শরীরের দেহত্বকের পরে লিভার বা যকৃৎ হলো দ্বিতীয় বৃহত্তম অঙ্গ এবং মস্তিষ্কের পরে এটি সবচেয়ে জটিল অঙ্গ। যকৃৎ আমাদের শরীরের সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রক্রিয়ার দায়িত্বে থাকে।
 
যকৃৎ রোগ প্রতিরোধ ক্ষমতা, হজম, বিপাক, পুষ্টি সঞ্চয়, রেচন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত। আমাদের দেহের সুস্থতা বজায় রাখার জন্য যকৃৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লিভাগর রক্ত সঞ্চালন থেকে ওষুধ এবং অন্যান্য বিষাক্ত পদার্থ অপসারণে সহায়তা করে। রোগজীবাণু নির্মূল করে, যকৃৎ শরীরকে অসুস্থতা থেকে রক্ষায় কাজ করে। এ গুরুত্বপূর্ণ অঙ্গটির সুস্থতা বজায় রাখার জন্য এবং উপযুক্ত সচেতন হওয়ার জন্য প্রচার এবং ব্যবস্থা গ্রহণই বিশ্ব যকৃৎ দিবসের উদ্দেশ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ২০ লক্ষাধিক মানুষ লিভারের সমস্যায় মারা যায়। লিভার সিরোসিস, লিভার ক্যান্সার এবং হেপাটাইটিস বি এবং সি এর প্রধান কারণ। পাশাপাশি ফ্যাটি লিভার রোগ দ্রুত বাড়ছে। দেশে প্রতি তিনজনে একজন এ রোগে আক্রান্ত।

আরও পড়ুন<<>> হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্য

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হেপাটোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এ বি এম শাকিল গনি বলেন, বিশ্বব্যাপী লিভারের সবচেয়ে কমন অসুখ এখন ফ্যাটি লিভার। বাংলাদেশ এবং বিশ্বের প্রতি তিনজনে একজন এ রোগে আক্রান্ত। আর বাংলাদেশে প্রতি পাঁচজনে একজন স্বাভাবিক ওজন বা কম ওজনের মানুষেরও লিভারে চর্বি থাকতে পারে। 

তিনি বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত লিভার ক্যান্সারের ৬৬ শতাংশ কারণ হেপাটাইটিস বি হলেও, ২০৫০ সাল নাগাদ ফ্যাটি লিভার বিশ্বব্যাপী লিভার ক্যান্সারের প্রধান কারণ হতে চলেছে।

এদিকে বিশ্ব লিভার দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের পক্ষ থেকে এদিন সকাল ১০টায় মিলন চত্বর থেকে র‌্যালি বের করা হবে। 

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাড়ল জ্বালানি তেলের দাম অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার সরকারের দুই মাসে যত অর্জন ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের বিগত সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে বাংলাদেশ সফরে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের সোমবার পাকিস্তানে দ্বিতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধ না উঠলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প