ফাইল ছবি
দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে মারা গেছেন আরও দুইজন। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১১৫ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১২৭ জন। আর ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ১৯২ জন।
এসময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ২৪৩ জন।
আরও পড়ুন <<>> ২০ তারিখ একযোগে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি
মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক চিত্র দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৩৭ জন মারা গেছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪ জনে।
আপন দেশ/এসএস




































