Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৫, ২৯ সেপ্টেম্বর ২০২৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৫৮ জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে ১ হাজার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৮ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪ জন রয়েছেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), বরিশাল ও খুলনা বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট তিনজন মারা গেছেন।

অন্যদিকে গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ২২১ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী (২৬৭) ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। পাশাপাশি এ সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২২৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২০৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন, খুলনা বিভাগে ১৩৪ জন, বরিশাল বিভাগে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ২৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৫৮ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৭৮৬ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ৮৭ জনের মৃত্যু হয়েছে।

আপন দেশ/কেএইচ

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু