Apan Desh | আপন দেশ

আমি মনে হয় সেকেলে: নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৮, ৮ আগস্ট ২০২৩

আমি মনে হয় সেকেলে: নুসরাত ফারিয়া

চলতি বছর দারুণ কাটছে মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়ার। যদিও আনন্দের মাঝে বিষাদও আছে। এ বছরই অনেক দিনের প্রেমের সম্পর্ক শেষে বাগদান হয়েছিল তার। কিন্তু তা ভেঙে গেছে। 

বছরের শুরুতেই জি ফাইভে মুক্তি পায় নুসরাত ফারিয়ার ‘ভয়’ ছবিটি। এরপর গত এপ্রিলে মুক্তি পেয়েছে তার গানের ভিডিও ‘বুঝি না তো তাই’। মে মাসে মুক্তি পায় তার কলকাতার সিনেমা ‘আবার বিবাহ অভিযান’। 

এরপর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ছবি ‘পাতাল ঘর’। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে কলকাতার ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’–এর জন্য গান ‘মেনুকা’। তার আগে ঈদের ছবি ‘সুড়ঙ্গ’তে ‘কলিজা আর জান’ গানটিতে তার আবেদনময়ী নাচও আলোচিত হয়েছে।

ফারিয়া জানিয়েছেন, মুক্তির তালিকায় আছে কলকাতার ‘রকস্টার’ ছবিটি। এরই মধ্যে ঢাকায় আরও দুটি ছবিতে চুক্তির কথা বলেছেন এই অভিনেত্রী। সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে এই ছবির শুটিং শুরুর কথা আছে।

ফারিয়া বলেন, ‘চলতি বছর আমার জন্য সাফল্যের বছর বলতে পারেন। গান ও সিনেমা মিলে অনেকগুলো ভালো কাজ মুক্তি পেয়েছে। অনেকগুলো ভালো কাজ শেষ করেছি, মুক্তির অপেক্ষায় আছে। আবার কয়েকটি ভালো সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি।’

আরও পড়ুন <> নুসরাত ফারিয়া ফের আইটেম গানে

সুখের মাঝেও মন খারাপের কথা বলেন তিনি, ‘প্রেম থেকে বাগদান হয় আমাদের। টানা ১০ বছরের সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ভেঙে গেছে। তার জন্য মন খারাপ তো আছেই। মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু সেই মন খারাপের সময়টা অন্যভাবে পার করার চেষ্টা করে যাচ্ছি আমি।’

ভেঙে যাওয়ার পর ১০ বছরের সম্পর্কের স্মৃতি কি খুব বেশি মনে পড়ে—জানতে চাইলে ফারিয়া  বলেন, ‘তা তো পড়েই। এত দীর্ঘ সময়ের জার্নি। কত কথা, কত স্মৃতি। কেন মনে পড়বে না? আমি তো মানুষ, নাকি? আর মনে না পড়াই তো অস্বাভাবিক।’

ফারিয়া আরও বলেন, ‘আমি মনে হয় আগের আমলের মানুষের মতো প্রেম করি। এ যুগের সঙ্গে মেলে না। এদিক-ওদিক ঘুরেফিরে বুঝলাম, এ যুগের ছেলেদের কাছে প্রেমিকা হিসেবে আমাকে মানায় না, পোষাবে না।’

নতুন করে প্রেমে পড়েছেন কিনা— এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, ‘পড়িনি, তবে চেষ্টা করছি না, ঠিক তা–ও নয়। আমিও তো হিউম্যান বিয়িং। অবশ্যই প্রেমে পড়তে চাই আমি।’ফারিয়া বলেন, ‘প্রেমের জন্য কথাবার্তা বলতে গিয়ে বুঝলাম, আমি মনে হয় সেকেলে।’

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়