Apan Desh | আপন দেশ

শাহরুখ খান সুস্থ, আঘাত পাওয়ার খবর সঠিক নয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ৫ জুলাই ২০২৩

শাহরুখ খান সুস্থ, আঘাত পাওয়ার খবর সঠিক নয়

বলিউড তারকা শাহরুখ খান পুরোপুরি সুস্থ আছেন। লস অ্যাঞ্জেলেসে শুটিং চলাকালীন নাকে আঘাত পাওয়ার যে খবর এসেছিল তা সঠিক নয়। 

বুধবার (৫ জুলাই) ভোরে সম্পূর্ণ সুস্থ-স্বাভাবিকভাবে তাকে ভারতের মুম্বাই বিমানবন্দর থেকে বের হতে দেখা গেছে। নাকে কোনো আঘাতের চিহ্ন বা ব্যান্ডেজ দেখা যায়নি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান ও ছেলে আব্রাম খান। খবর হিন্দুস্তান টাইমসের। 

এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় এক পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন শাহরুখ। ছবিতে দেখা গেছে, বলিউড বাদশা একটি নীল হুডি ও কালো ক্যাপ পরে আছেন। স্ত্রী গৌরী খান ও ছোট ছেলে আব্রাম খানও পার্কিং এলাকায় তার সঙ্গে হাঁটছিলেন। 

বলিউডের জনপ্রিয় এই অভিনেতার সুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি প্রকাশ করেছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। 

মঙ্গলবার (৪ জুলাই) সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছিল, বলিউড তারকা শাহরুখ খান লস অ্যাঞ্জেলেসে শুটিং চলাকালীন নাকে আঘাত পেয়েছেন। যুক্তরাষ্ট্রে তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে।  

আরও পড়ুন <> শাহরুখ খানের নাকে রক্ত ঝরল যে কারণে

প্রতিবেদনে আরও বলা হয়েছিল, দুর্ঘটনার পরে শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন। তার নাকে ব্যান্ডেজ দেখা গেছে। তিনি এখন বাড়িতে আছেন এবং সেরে উঠছেন। 

শাহরুখ বেশ কয়েক দিন ধরে দেশের বাইরে ছিলেন। লস অ্যাঞ্জেলেসে সিনেমার সেটে দুর্ঘটনার খবর নিয়ে শাহরুখ বা তার টিমের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি। 

সম্প্রতি দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন শাহরুখ। রোমান্সের খোলস ছেড়ে ভরপুর অ্যাকশনে মন দিয়েছেন তিনি। সামনে মুক্তি পেতে চলেছে তার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। সেখানেও পুরো অ্যাকশন মুডে দেখা যাবে তাকে। 

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়