Apan Desh | আপন দেশ

শাহরুখ খানের নাকে রক্ত ঝরল যে কারণে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ৪ জুলাই ২০২৩

আপডেট: ১৬:২২, ৪ জুলাই ২০২৩

শাহরুখ খানের নাকে রক্ত ঝরল যে কারণে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিং চলাকালে আহত হয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। এ সময় নাকে আঘাত লাগলে শুরু হয় রক্ত ঝরা। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে ছোট অস্ত্রোপচার করা হয়। 

মঙ্গলবার (৪ জুলাই) এ খবর দিয়েছে আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার তাদের প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনার পরে শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন। তার নাকে ব্যান্ডেজ দেখা গেছে। তিনি এখন বাড়িতে আছেন এবং সেরে উঠছেন। 

আরও পড়ুন: বাবা শাহরুখের ছবিতে অভিনয় করবেন সুহানা

বলিউড বাদশা লস অ্যাঞ্জেলেসে শুটিং করছিলেন। এ সময় তিনি নাকে ব্যথা পান। রক্তক্ষরণ শুরু হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হয়। 

চিকিৎসকরা জানান, শাহরুখের নাকে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। উদ্বেগের কিছু নেই। 

আরও পড়ুন: ফের টাইগার-দিশার প্রেম জোড়া লেগেছে!

শাহরুখ বেশ কয়েক দিন ধরে দেশের বাইরে ছিলেন। লস অ্যাঞ্জেলেসে কোন সিনেমার সেটে এমন দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় শাহরুখ বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেয়া হয়নি।
 
আপন দেশ/প্রতিনিধি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়