Apan Desh | আপন দেশ

আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪২, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:৪৭, ১০ নভেম্বর ২০২৬

আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক

ছবি: আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। দেশটির আন্তালিয়ায় এ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় তুরস্কের আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় স্থানীয় সময় রাত পৌনে ৮টায়।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পেতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর ও জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণের মধ্যেই এ বৈঠক হচ্ছে। মঙ্গলবার সকালে তিন দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বিকেলে আনতালিয়ায় পৌঁছান তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা বেড়েছে। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ হয়েছে। 

এর আগে গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে তুর্কি হাউসে এরদোগানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তি দেয়ার পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এরদোগান।

আরও পড়ুন <<>> তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার

এদিকে কপ-৩১ সম্মেলনেও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় রয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন কার্যক্রমে সহায়তা, ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন এবং উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতার বিষয়গুলো সম্মেলনে তুলে ধরবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন।

বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক করার বিষয়েও জোর দেয়া হবে। পাশাপাশি জলবায়ু সহনশীল উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে।

কপ-৩১-এর ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি অভ্যর্থনা তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর ফতুল্লার মাদ্রাসায় ভয়াবহ আগুন: বার্ন ইনস্টিটিউটে ৬৩, আশঙ্কাজনক ৪ জন বাংলাদেশ কপ-৩১ থেকে ন্যায্য হিস্যা পাবে: রিজভী আরটিজিএস লেনদেন ফের চালু হয়েছে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে গরমের তীব্রতা ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পরীমনি আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭
City Touch