ফাইল ছবি, আপন দেশ
‘একজন ইঞ্জিনিয়ারের ঘুষ নেয়ার প্রয়োজন নেই। তবে কোনো ঠিকাদার খুশি হয়ে যদি কিছু উপহার দেন, তবে তা তিনি নিতেই পারেন’ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নবীন প্রকৌশলীদের এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রীর বক্তব্যের এ অংশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণের সুযোগ দেয়ার বিষয়টি ঘিরে অনেকে প্রশ্ন তুলছেন। বিশেষ করে সরকারি উন্নয়নকাজে প্রকৌশলী ও ঠিকাদারদের সম্পর্ক এবং উপহার গ্রহণের নৈতিকতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
এদিন এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মীর শাহে আলম। নবনিযুক্ত প্রকৌশলীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, কোনো পক্ষ যেন প্রভাব খাঁটিয়ে তাদের স্বার্থ হাসিল করতে না পারে।
আরও পড়ুন<<>>গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা নেই সরকারের: তথ্য প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে এলজিইডির অধীনে প্রায় এক লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। এ ছাড়া প্রায় ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে।
নবীন প্রকৌশলীদের যোগদানের ফলে এলজিইডির কাজে গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে উন্নয়নকাজে কোনো ধরনের শিথিলতা না দেখানোর নির্দেশনা দিয়ে বলেন, কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণের বিষয়ে তার বক্তব্যের পাশাপাশি সরকারি উন্নয়নকাজে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাগত নৈতিকতা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
আপন দেশ/কেএম/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































