Apan Desh | আপন দেশ

কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়াতে কমিউনিটি ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২১, ৩ নভেম্বর ২০২৬

কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়াতে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ছবি: আপন দেশ

কৃষিপণ্যভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্পে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি করেছে ব্যাংকটি।

মঙ্গলবার (০৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কমিউনিটি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম। কমিউনিটি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী।

বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে নতুন শিল্প স্থাপন, বিদ্যমান শিল্পের সম্প্রসারণ এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে অর্থায়ন পাওয়া যাবে। এর মাধ্যমে কৃষিপণ্যের মূল্য সংযোজন এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে উদ্যোক্তারা উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন <<>> প্রবাসীদের বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা

এ উদ্যোগের ফলে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার বাড়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে কৃষি ও শিল্প খাতের মধ্যে সংযোগ জোরদার হবে বলে মনে করছে কমিউনিটি ব্যাংক।

ব্যাংকটি জানিয়েছে, কৃষিপণ্য উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ পর্যন্ত মূল্য সংযোজন কার্যক্রম এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত থাকবে তারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch