ছবি : আপন দেশ
বলিউড অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি সাম্প্রতিক পর্বে দর্শকদের সামনে কিছুটা ভিন্ন রূপে দেখা গেছে তাকে।
সাধারণত অনুষ্ঠানের প্রতিটি পর্বের শুরুতেই মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে নিজের আইকনিক সংলাপে মাতিয়ে তোলেন তিনি।
এবার পুরো ধারা বদলে শুরুতেই সঞ্চালনার চেয়ারে বসে পর্বটির সূচনা করেন ৮৩ বছর বয়সী এ তারকা। মঞ্চে এসেই দ্রুত নির্ধারিত আসনে বসে পড়েন বিগ বি। তাকে এভাবে বসতে দেখে উপস্থিত দর্শকদের মাঝে জল্পনা ও উদ্বেগ তৈরি হয়।
আরও পড়ুন: দেউলিয়ার পথে হাঁটছে ইফাদ গ্রুপ
এনডিটিভির দর্শকদের বিষয়টি স্পষ্ট করতে নিজের হাঁটুর দিকে ইঙ্গিত করে অমিতাভ বচ্চন জানান, গতকাল একটি শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান তিনি। যার ফলে তার বাঁ হাঁটুতে চোট লাগে।
সে কারণে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা কষ্টকর হওয়ায় বাধ্য হয়েই বসে থেকে পর্বের মনোলগ শুরু করতে হয়েছে। তবে ভক্তদের ভয় না পাওয়ার পরামর্শ দিয়ে দ্রুত আশ্বস্তও করেছেন বিগ বি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































