Apan Desh | আপন দেশ

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৫, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:৫৫, ১ অক্টোবর ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : আপন দেশ

ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে। এমনটিই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

তিনি বলেছেন, সারা দেশের উপজেলা এবং জেলা হাসপাতালে পর্যায়ক্রমে এসব কিট পাঠানো হবে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেয়া এনএসআই র‍্যাপিড ডায়াগনস্টিক কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: দেউলিয়ার পথে হাঁটছে ইফাদ গ্রুপ

মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে ডেঙ্গু টেস্ট কিটের পর্যাপ্ত মজুদ আছে। এছাড়া, ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত আছে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগ নির্ণয় পরীক্ষাগার ঘুরে দেখেন।
 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়