Apan Desh | আপন দেশ

নতুন কুঁড়ি-২০২৬

শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:০০, ১ অক্টোবর ২০২৬

শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন

ছবি: আপন দেশ

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহবান করেছে বাংলাদেশ টেলিভিশন। 

দেশের শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিভা তুলে ধরতে আয়োজিত এ প্রতিযোগিতায় বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, নৃত্য, সংগীত, হামদ-নাত ও ক্বিরাতসহ বিভিন্ন বিষয়ে অংশ নেয়ার সুযোগ থাকছে।

অভিনয় বিভাগে অভিনয়, আবৃত্তি ও গল্প বলার বিষয় রয়েছে। বক্তৃতা বিভাগে থাকছে উপস্থিত বক্তৃতা।

নৃত্য বিভাগে সাধারণ বা মিশ্র নৃত্য, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য ও দলীয় নৃত্যের সুযোগ রয়েছে। দলীয় নৃত্যে সর্বোচ্চ পাঁচজন সদস্য অংশ নিতে পারবেন।

সংগীত বিভাগে রয়েছে ছড়াগান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুলসংগীত, দলীয় নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও যন্ত্রসংগীত। এর মধ্যে ছড়াগান শুধু ‘ক’ শাখার এবং আধুনিক গান শুধু ‘খ’ শাখার প্রতিযোগীদের জন্য।

এছাড়া হামদ-নাত ও ক্বিরাতেও অংশ নেয়ার সুযোগ থাকছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ক’ শাখায় আবেদনের শেষ তারিখে প্রতিযোগীর বয়স ৬ বছর থেকে ১১ বছরের নিচে হতে হবে। ছেলে ও মেয়ে উভয়েই এ শাখায় অংশ নিতে পারবে।

‘খ’ শাখায় অংশগ্রহণকারীদের বয়স আবেদনের শেষ তারিখে ১১ বছর থেকে ১৫ বছরের নিচে হতে হবে। এ ক্ষেত্রেও ছেলে ও মেয়ে উভয়ের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

ক্বিরাত প্রতিযোগিতা একটি শাখায় অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীদের বয়স ১২ বছর থেকে ১৭ বছরের নিচে হতে হবে।

আরও পড়ুন <> মেসিকে ছাড়া নতুন যুগে দুর্দান্ত শুরু আর্জেন্টিনার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রতিযোগী অনলাইন অথবা অফলাইন—যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ তিনটি একক বিষয়ে অথবা দলীয় বিষয়সহ সর্বোচ্চ চারটি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে।

আবেদনপত্র পূরণ, আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট এবং নতুন কুঁড়ি প্রতিযোগিতার ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সময়: ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়