ছবি : আপন দেশ
পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
সংসদ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাত ১২টার দিকে দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্র নিয়ে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা সেন্টারে হামলা চালায়। তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা এবং নগদ টাকা লুট করে। ভারী যন্ত্র বা এক্সকাভেটর দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবন সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়। এরপর সেখানে 'সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড'-এর সাইনবোর্ড টাঙানো হয়।
আরও পড়ুন: দেউলিয়ার পথে হাঁটছে ইফাদ গ্রুপ
১৯৭৪ সাল বা ১৯৭৬ সাল থেকে এ স্বাস্থ্যকেন্দ্রটি মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের প্রজনন স্বাস্থ্য, মা ও শিশুস্বাস্থ্য এবং টিকাদান সেবা দিয়ে আসছে।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। পুলিশ ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করেছে। দায়িত্ব পালনে পুলিশের গাফিলতি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল তথ্য দেয়ার প্রমাণ পাওয়ায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়।
স্থানীয় বিএনপি নেতা হানফ মিয়ার নাম মামলায় প্রধান আসামি করা হলেও এ ঘটনায় সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা ও তদন্ত চলছে।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তদন্তে যার বিরুদ্ধেই প্রমাণ মিলবে, কাউকেই ছাড় দেয়া হবে না। এ ছাড়া ধ্বংসস্তূপের মধ্যেই সীমিত পরিসরে সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































