Apan Desh | আপন দেশ

দর্শকের সামনে তাপসীর গান্ধারী 

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৪, ৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:২৭, ৩ সেপ্টেম্বর ২০২৬

দর্শকের সামনে তাপসীর গান্ধারী 

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু

অনেক দিন ধরেই ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। দীর্ঘ অপেক্ষার পর এবার দর্শকের সামনে তার গান্ধারী। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এ সিনেমাটি। সম্প্রতি বলিউড সিনেমার বদলে যাওয়া ধরন এবং কোন ধরনের সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চান, তা নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।

২০১৫ সালের তুলনায় এখন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমার ধরন কতটা বদলে গেছে-এমন প্রশ্নের উত্তরে তাপসী পান্নু বলেন, তার ক্যারিয়ার শুরুর সময়টা ছিল অন্য রকম। তার মতো বহিরাগত অভিনেতারা তুলনায় বেশি সুযোগ পেতেন। সে সময়ে নানা ধরনের সিনেমা তৈরি হতো বলে জানান এ অভিনেত্রী।

তিনি বলেন,  এখন যেমন সিনেমা হয়, সে ধরনের সিনেমা তখন হলে, আমার মতো কারও ক্যারিয়ারই তৈরি হতো না।

সম্প্রতি গত কয়েক মাসে মুক্তি পাওয়া কিছু সিনেমা দেখে পরিবারের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছিলেন তাপসী পান্নু। মজা করে নিজেকেই প্রশ্ন করেন তিনি, এবার কি তার অবসর নেয়ার সময় হয়ে গেল? এর পরেই অভিনেত্রী বলেন, নির্দিষ্ট ধরনের কিছু সিনেমায় অভিনয় করার চেয়ে তিনি অবসর নেয়াকেই পছন্দ করবেন। তবে তিনি এটাও মানেন, সে ধরনের সিনেমারও নিজস্ব দর্শক রয়েছে।

আরও পড়ুন<<>>স্বস্তিকার আন্তরিকতায় মুগ্ধ ঐন্দ্রিলা, প্রশংসায় পঞ্চমুখ

তাপসী পান্নু বলেন, অভিনয়কে তিনি ভালোবাসেন ঠিকই, কিন্তু শুধু কাজ পাওয়ার জন্য যে কোনো সিনেমায় অভিনয় করতে রাজি নন। তিনি বলেন, আমি আমার কাজকে ভালোবাসি। কিন্তু অন্ধভাবে কাজকে ভালোবাসি না যে, এ ধরনের সিনেমায় অভিনয় করতেই হবে।

অভিনেত্রী বলেন, এমন কাজ করতে চান, যেটা বহু বছর পর ফিরে দেখলেও তার ভালো লাগবে। সময়ের সঙ্গে ছবির ধরন এবং দর্শকের পছন্দ বদলাতে পারে। কিন্তু একজন অভিনেতার কাজের তালিকাই শেষ পর্যন্ত থেকে যায়।

তিনি বলেন, আরও ১০ বছর পরও যখন কেউ তার সিনেমাগুলোর দিকে ফিরে তাকিয়ে দেখবেন, তখন তিনি যেন গর্ববোধ করেন। অনেকেই মনে করেন, তাপসীর নিশানা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘টক্সিক’-এর দিকে। যদিও সরাসরি তিনি যশ ও কিয়ারা আদভানির সিনেমার নাম করেননি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়