Apan Desh | আপন দেশ

স্বস্তিকার আন্তরিকতায় মুগ্ধ ঐন্দ্রিলা, প্রশংসায় পঞ্চমুখ

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৩, ২ সেপ্টেম্বর ২০২৬

স্বস্তিকার আন্তরিকতায় মুগ্ধ ঐন্দ্রিলা, প্রশংসায় পঞ্চমুখ

ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর নতুন মৌসুমে নতুন উপস্থাপনার দায়িত্ব নিয়ে বাজিমাত করেছেন তিনি। এ দায়িত্ব নিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। 

দীর্ঘদিনের এ পরিচিত শোর সঞ্চালক হিসেবে তার আগমন দর্শকদের যেমন নজর কেড়েছে, ঠিক তেমনই সহকর্মীদের কাছ থেকেও পাচ্ছেন অশেষ শ্রদ্ধা ও প্রশংসা। 

‘দিদি নম্বর ১’ এবার শুধু সঞ্চালক পরিবর্তনই নয়, এসেছে একাধিক চমকপ্রদ পরিবর্তন। আগে যেখানে প্রতি পর্বে চারজন অংশ নিতেন, এখন সেখানে একঝাঁক প্রতিযোগী একসঙ্গে অংশ নিচ্ছেন। এর পাশাপাশি শোর সম্প্রচারের সময় পরিবর্তন করে রাত ১০টা ১৫ মিনিটে নির্ধারণ করা হয়েছে। 

সম্প্রতি এবারের মৌসুমে প্রতিযোগী হিসেবে ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা বোস। আর এ রিয়্যালিটি শো দেখে স্বস্তিকা মুখার্জির আন্তরিক ব্যবহারে মুগ্ধ হয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন এ অভিনেত্রী। 

সেখানে স্বস্তিকার সঙ্গে কাটানো সময়ের স্মৃতি শেয়ার করে ঐন্দ্রিলা বোস বলেন, এমন একজন গুণী ও সিনিয়র শিল্পীর কাছ থেকে পাওয়া সম্মান এবং ভালোবাসা তার হৃদয় স্পর্শ করেছে।

তিনি বলেন, আমার প্রিয় অভিনেত্রী ও অনন্য সাধারণ মানুষ স্বস্তিকা মুখার্জির সঙ্গে দুর্দান্ত সময় কেটেছে। একজন সিনিয়র শিল্পী কীভাবে নিজেকে এতটা মার্জিত, আন্তরিক ও উদারভাবে উপস্থাপন করতে পারেন, স্বস্তিকা দিদি তার অনন্য উদাহরণ। সত্যিকারের একজন আদর্শ মানুষের ব্যক্তিত্ব ঠিক এমনই হওয়া উচিত।

আরও পড়ুন: অতীত ভুলে ফের একসঙ্গে দেব-শুভশ্রী

ঐন্দ্রিলা বোস আরও বলেন, মঞ্চে তার উপস্থিতি, সুন্দর ব্যবহার এবং মানুষকে গুরুত্ব দেয়ার মানসিকতা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা বহুগুণ বেড়ে গেছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়