ফাইল ছবি
জমকালো আয়োজনে উদ্বোধনের পর শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবলের লড়াই। আয়োজক মেক্সিকো, যুক্তরাষ্ট্র শুভ সূচনা করলেও ড্র করেছে কানাডা। রোববার (১৪ জুন) ভোর ০৪ টায় মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এসব দলের কোনোটারই সমর্থক নন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
টেলিভিশন ও চলচ্চিত্রের দর্শকপ্রিয় এ অভিনেত্রীর প্রিয় দল আর্জেন্টিনা। ফুটবলে মেহজাবীনের পছন্দের দল আর্জেন্টিনা। প্রিয় ফুটবলার লিওনেল মেসি। এমনকি এর আগেও মাঠে বসে একাধিকবার পছন্দের দলের খেলা উপভোগ করার অভিজ্ঞতা নিয়েছেন এ অভিনেত্রী।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে বসে প্রিয় দলের কোপা আমেরিকা জয় উপভোগ করেছিলেন মেহজাবীন। সে অভিজ্ঞতা সম্পর্কে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, মূলত মেসির খেলা পছন্দ করি। মেসির খেলা সবসময়ই টানে। তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। তখন তার খেলা প্রথম সরাসরি দেখার সুযোগ হয়েছিল। ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো সরাসরি তার খেলা দেখার সুযোগ হয়েছিল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































